পাকা কলা
- নূরনবী সোহাগ

রমেশ কহিল ডাকি
তোমার গাছের কলা পেকেছে
খাচ্ছে শালিক পাখি।
প্রতিউত্তরে, খাচ্ছে পাখি খাক
তবু তুই বাপু ছিঁড়িসনে কলা
তোর ছেঁড়া হবে পাপ।
পাখি ছুঁইলে যদি পরাণে সহে
কেন মানুষের ছোঁয়া মানা?
পাখির ঠোঁটে কি পুণ্য আছে?
যাহা মানুষের অজানা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।